দৌলতপুরে ২ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫
(কুষ্টিয়া, ১৯ মে : )কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সৌদিপাড়া গ্রামে বুধবার রাত ১০টার দিকে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২ জন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের কমপক্ষে ৫ জন আহত হয়। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাচনী গণসংযোগের সময় ভোট চাওয়াকে কেন্দ্র উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ২ প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী বিএনপি সমর্থিত রিয়াজ উদ্দিন ও আওয়ামী লীগ সমর্থিত জহিরুল ইসলামের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের মধ্যে অন্তত ৫-৭ রাউন্ড গুলিবিনিময় ও ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিনের সমর্থক সৌদিপাড়া গ্রামের জিন্নাত ঠাকুরের ২ ছেলে জিয়ারুল ইসলাম (৩০) ও তার ছোট ভাই শফিকুল (২৮) ইসলাম গুলিবিদ্ধ হয়। ধারাল অস্ত্রের আঘাতে আহত হয় আওয়ামী লীগ সমর্থিত জহিরুল ইসলামের সমর্থক একই এলাকার শিল্টু (২০), ময়নুল (২৫) ও কালাচঁvদ (৩৬)। সংঘর্ষের খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
সংঘর্ষে গুলিবিদ্ধদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকিদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করতে করছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন