কুষ্টিয়ায় দেড় কোটি টাকা মূল্যের হেরোইনসহ শাহাদুল ইসলাম (৩০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে কুষ্টিয়া র্যাব-১২। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের গোবিন্দপুর মলাকার রোড নামক স্থানে কামাল এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে হেরোইনসহ তাকে আটক করা হয়।
র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের ক্যাপ্টেন আব্দুল্লাহ আল মেহেদী জানান, র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসে তল্লাশি চালিয়ে দেড় কেজি হেরোইনসহ শাহাদুলকে আটক করে। শাহাদুল মিরপুর উপজেলার সোহরাব উদ্দিনের পুত্র। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য এক কোটি ৫০ লাখ টাকা বলে র্যাব সদস্যরা জানান। এ ব্যপারে মিরপুর থানায় মামলা হয়েছে।