রবিবার, ১০ জুলাই, ২০১১

কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ চরমপন্থী গ্রেফতার


 কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার মাঝিলা গ্রামে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে এসএমজি ও গুলিসহ আটক হয় আব্দুল আলীম (৩২) নামে এক চরমপন্থী। শুক্রবার রাত ১টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে গ্রেফতার নিয়ে যায়।
পুলিশ জানায়, শুক্রবার রাত ১টার দিকে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) শীর্ষ নেতা এনা ও তার সহযোগী আলীম ও কামালসহ ৭/৮ জনের একদল চরমপন্থী সন্ত্রাসী নিয়ে মাঝিলা গ্রামের জামশেদ আলীর বাড়িতে গিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। পরে জামশেদ আলীর পরিবারের সদস্যরা স্থানীয় লোকজন নিয়ে সন্ত্রাসীদের ধাওয়া করে। এ সময় এসএমজি ও ১১ রাউন্ড তাজা গুলিসহ আলীম জনতার হাতে ধরা পড়লেও পালিয়ে যায় তাদের নেতা এনা ও কামালসহ দলবল। তাৎক্ষণিকভাবে বিষয়টি ইবি থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলিমকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করে।
কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার সিএ হালিম জানান, আলিমের বিরুদ্ধে দু’টি চাঁদাবাজির মামলা রয়েছে। এছাড়া নতুন করে অস্ত্র ও চাঁদাবাজি মামলার প্রস্তুতি চলছে।
(09/07/2011)